থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম, সম্পাদক চহ্লামং

বান্দরবানের থানচি উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে দৈনিক পুর্বকোণ, বাংলাদেশ বেতার এর উপজেলা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমাকে নির্বাচিত করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কন্ঠভোটের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের আগামী মেয়াদের জন্য তাদের নির্বাচিত করা হয়।

NewsDetails_03

আগামি মেয়াদ পর্যন্ত অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা, কোষাধক্ষ্য পদে ডেইলি মেসেঞ্জার ও দৈনিক দেশবাংলা প্রতিনিধি চিংথোয়াই অং মারমা নির্বাচিত হন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা, সাপ্তাহিক চট্টবাণী প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমংপ্রু মারমা, সাপ্তাহিক মাইণী পত্রিকার প্রতিনিধি নির্বাহী সদস্য কাইথাং খুমীসহ ৮ সদস্য বিশিষ্ট কমিটি প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। বিগত ১৪ নভেম্বর ২০২১ সালে কমিটি গঠন করেছিল। গত বৃহস্পতিবার কমিটি মেয়াদ শেষ হয়।

আরও পড়ুন