থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বান্দরবানের থানচি উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি আয়োজনের আজ রবিবার ৭ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের মাল্টিপারপাশ ২য় তলা হল রুমে বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা সভাপতিত্ব করেন।

NewsDetails_03

অন্যান্যদের মধ্যে মৈত্রি শিশু সদন বিদ্যাপীতের পরিচালক ভদন্ত উ ইউসারাদা মহাথের, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সহকারী শিক্ষক সুমন দত্তর, সহকারী শিক্ষিকা লিপি ত্রিপুরা প্রমূখ।

এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নিলিমা ত্রিপুরা, মর্টি ত্রিপুরা, রেংচিং ম্রো, চিংথোয়াইপ্রু মারমা, শহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশের সভাপতি জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই বলেন, বর্তমান সরকারের করে দেয়ার এ্যাডহক কমিটি সদস্যরা যদি ৫টি বছর স্কুল পরিচালনা দায়িত্বে থাকতে পারলে ৫ বছর মধ্যে মাধ্যমিক শিক্ষা গুণগত মান বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফলের উপর ১ নংম্বার ক্যাটাগরিতে আনা সম্ভব। অত্র বালিকা বিদ্যালয়টি বান্দরবান জেলা ক্যাটাগরিতে বর্তমানে ২২ তম এর মধ্যে রয়েছে। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ সমন্বয়ের ৫ বছর একাধারে কাজ করতে পারলে অবশ্যই শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

আরও পড়ুন