থানচি যাচ্ছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

বান্দরবান ৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরী আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনী প্রতিক হাতে নিয়ে প্রচারনায় প্রথমবারের মতো থানচি উপজেলা সফরে আসছেন বলে বান্দরবান জেলা পরিষদের সদস্য বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সফরে তিনি থানচি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন, এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

NewsDetails_03

বিএনপি সহযোগী সংগঠন কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা বলেন, সফরকে ঘিরে ইতোমধ্যে সাংগঠনিক ব্যাপক প্রস্তুতি প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা ও গণসংযোগ চালানো হচ্ছে।

প্রথম সফরে থানচির বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ, পথসভা এবং জনসভা নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক, জনপ্রতিনিধি, হেডম্যান কারবারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সাচিংপ্রু জেরীর আগমনকে কেন্দ্র করে থানচি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ সফরের মধ্য দিয়ে বান্দরবান ৩০০ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

আরও পড়ুন