দুই ছেলে সন্তান নিয়ে সুখের সংসার ছিল পারুলী ও শান্তিময়ের পরিবারের। এমন সুখ যেন আর ঈশ্বরের সহ্য হয় না। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, পারুলী ত্রিপুরা। ডাক্তারের রিপোর্টে হেপাটাইসিস ধরা পড়ে পারুলীর।
পারুলী ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের আলমনি পাড়ার বাসিন্দা। তিনি গত তিন-বছর ধরে হেপাটাইসিস সি ভাইরাস রোগে ভুগছেন। Panovir400mg+100mg নামক প্রতিদিন ১ হাজার টাকা এবং প্রতিমাসে ৬২০০ টাকার ঔষধ খেয়ে থাকতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন এভাবে তিনমাস খেলে সম্পূর্ন্ন সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

যা স্বামী শান্তিময় ত্রিপুরা একজন দিনমজুর হয়ে দৈনিক ১ হাজার জোগাড় করা কষ্টসাধ্য। তারপরও সংসারের সঞ্চিত অর্থ আর পালিত ২টি গরু ও ৫টি ছাগল বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। পারুলীর চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে এখন বিত্তবানদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন পারুলী ত্রিপুরা। আপনার একটু মানবিক সহায়তায় বাচঁতে পারে পারুলী ত্রিপুরা।
যোগাযোগ: 01518-372013। আকাশ ত্রিপুরা।



