দুর্নীতি, অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বরাবরে স্বারকলিপি প্রদান

থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান

বান্দরবানে থানচি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা ও তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সকল অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন।

আজ বুধবার ২৩ অক্টোবর সকাল ১১ টা উপজেলা বাসস্টেশন সংলগ্ন মুক্তমঞ্চে, বৈষম্য বিরোধী আদিবাসী ছাত্র ও যুব সমাজ এবং থানচি সাধারণ জনগন এর আয়োজন করেন।

NewsDetails_03

মানববন্ধনের বক্তারা সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা এবং উপজেলার (রেমাক্রী,তিন্দু, থানচি সদর ইউনিয়ন) তিন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অংপ্রু ম্নো,মুইশৈথুই মারমা রনি,ভাগ্য চন্দ্র ত্রিপুরা দুর্নীতির কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, সরকারি বিভিন্ন অনুদান, সোলার, সরকারি ঘর, ভিজিডি চালের কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে উল্লেখিত চেয়ারম্যান অনৈতিক ভাবে সাধারণ জনগন থেকে অর্থ হাতিয়ে নেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দকৃত অর্থ ব্যাপক হারে আত্মসাৎ এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সরকারের বরাদ্দকৃত যে চাউল দেওয়া হয় বিশেষ করে গির্জা ও বৌদ্ধ বিহারে তা সঠিক ভাবে পায় না, চেয়ারম্যানরা এসকল বরাদ্ধের অধিকাংশ আত্মসাৎ করে বলে জানানো হয়।
এসময় দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাৎ জন্য উল্লেখিত চেয়ারম্যানদের বিচার দাবি করা হয়।মানববন্ধনের বৈষম্য বিরোধী আদিবাসী ছাত্র সমাজের সমন্বয়ক অংগ্য মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার প্রধান সমন্বয়ক মংমে মারমা,সমন্বয়ক উক্যবো মারমা, সমন্বয়া রেংহাই ম্রো,যোগিরান পাড়ার প্রধান হানারাং ত্রিপুরা কারবারী,সুর্য কুমার ত্রিপুরা, প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিকট তাদের দাবী সমূহের স্মারকলিপি জমা দেয়া হয়।

আরও পড়ুন