
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মাহা সাংগ্রাইং পোয়ে উৎসবের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রোয়াংছড়ি মৌজার হেডম্যান চ থুই প্রু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, রোয়াংছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মেজর সালাহউদ্দিন, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তংচংঙ্গ্যা, ক্যসা প্রু মারমা, সিং ইয়ং ম্রো, ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের পরিচালক মং নু চিং মারমা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মা উ সাং মারমা, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ছ হ্লা মং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি জাতি সত্তার অস্থিত্ব ধরে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নিজেকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষা ছাড়া জাতিকে এগিয়ে নেয়ার আর কোন বিকল্প নেই। যারা অসৎ পথ অবলম্বন করে তাদের সাথে না মিশে নিজেকে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদের আহবান জানান তিনি। অনুষ্ঠানে শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন লোকজ সংস্কৃতি ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রসঙ্গত, সাংগ্রাইং অনুষ্ঠানে যোগদানের আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রোয়াংছড়ি কলেজের পাকা ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে রোয়াংছড়ি কলেজ।



