নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার : কারাগারে প্রেরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ।

গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১১টায় নিজ বাসভবন থেকে হাজী এম,এ কালাম সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরারকে গ্রেফতার করেছে পুলিশ।

NewsDetails_03

জানাযায়, গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইফতেখারুল আবরার নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসহারুরুল হক।

তিনি বলেন, গ্রেফতারকৃত আবরার নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনে কলেজ শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে শুক্রবার সকালে সংশ্লিষ্ট মামলা প্রক্রিয়া সম্পন্ন করে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন