বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন’র তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের বার্ষিক সভার বৈদ্যুতিক কাজ করতে গিয়ে রায়হান নামের যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফ্রেরুয়ারী) সকাল অনুমান ৮টার দিকে তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের উঠানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে, মসজিদের বার্ষিক সভার মাইক টাঙানো তার স্পর্শ করা মাত্রই তার সমস্ত শরীর বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মসজিদের উঠানে উপস্থিত দুই-একজন লোক বিদ্যুতিক শক খাওয়া রায়হান নামের এই যুবককে তাৎক্ষণিক উদ্ধার করে কুতুপালং এম এস এফ হসপিটালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কুতুপালং খুলু মিয়ার ছেলে মোহাম্মদ রায়হান (১৮) বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাসহারুল হক বলেন, ঘটনার বিষয়ে কারো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।



