নাইক্ষ্যংছড়ি সীমান্তে সাড়ে ৯ লাখ টাকাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের থেকে ৯ লাখ ৫০ হাজার টাকাসহ ১ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক চোরাকারবারির নাম মিজানুর রহমান (৩৪)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে।

আজ শনিবার (১৪ডিসেম্বর) সকালে সীমান্তের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকা থেকে চেরাকারবারি মিজানুর রহমান কে আটক করা হয়।

NewsDetails_03

১১ বিজিবি সূত্র আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাদের ফুলতলী বিওপির জোয়ানরা অভিযানে নামে। তারা টহলের এক পর্যায়ে সীমান্তের ৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকা থেকে অদূরে আটক ব্যক্তিকে ৯ লাখ ৫০ হাজার টাকাসহ আটক করে।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় ৪টায় বিষয়টি নিশ্চিত করে নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেল আহমেদ নোবেল এসি, বলেছেন, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে।

সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে, নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

আরও পড়ুন