নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবান পার্বত্য জেলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মেঘলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

এরপর সকাল ৯টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় মহান বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, পৌরসভার প্রশাসক এস,এম, মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ সরকারী বেসরকারী উর্দ্ধতন কর্মকর্তারা।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস টি উদযাপন করা হয়।

আরও পড়ুন