নানিয়ারচর উপ‌জেলা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঈগল স্টোটিং ক্লাব

রাঙামাটির নানিয়ারচর উপজেলা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঈগল স্টোটিং ক্লাব। আজ শুক্রবার বি‌কে‌লে উপজেলা থানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকা‌রে তারা ৩-২ গোলে কিংস ইলেভেনকে পরাজিত করে শিরোপা জেতে।

খেলার নির্ধা‌রিত সম‌য়ে গোলশূন্য ড্র ‌ছিল। প‌রে খেলা গড়ায় টাইব্রেকা‌রে । ফাইনাল খেলাটি উপভোগ করতে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ অসংখ্য দর্শক থানা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলার চারটি ইউনিয়নের রেকর্ডসংখ্যক ৮৭টি দল নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। দীর্ঘ দুইমাসব্যাপী লড়াই শেষে ঈগল স্টোটিং ক্লাব ও কিংস ইলেভেন ফাইনালে ওঠে।

NewsDetails_03

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা এবং যুব ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি বিভায়ন চাকমা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “এত বড় আয়োজন এবং মাঠে এত দর্শক আমাকে বিস্মিত করেছে। খেলাধুলার উন্নয়নে এমন আয়োজন আরও নিয়মিত ও সুষ্ঠুভাবে করতে হবে। উপ‌জেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দ্রুত জায়গা নির্বাচনের তা‌গিদ দি‌য়ে ব‌লেন, দ্রুত কাজ শুরু করতে হবে। এসময় তিনি ফুটবল আয়োজন উপলক্ষে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, “আজকের এ আয়োজন তরুণদের জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে। একইসঙ্গে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখবে।

“খেলা শেষে অ‌তি‌থিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ, সুশৃঙ্খল দল, সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।”

আরও পড়ুন