
প্রবন্ধে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সময়ে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দূর্যোগে নারী ও শিশুরা কী ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রভাব উল্লেখ করে বিশ্বব্যাপী নারীদের ওপর প্রাকৃতিক দূর্যোগের প্রভাব ও প্রতিকারে ১০ টি সুপারিশ প্রস্তাব করা হয়। সুপারিশগুলোর মধ্যে ছিল দূর্যোগ পরবর্তী কর্মকান্ডে নারী ও শিশুদের জন্য পৃথক কর্মসূচি গ্রহণ। যার মধ্যে সমন্বিত স্বাস্থ্যসেবার পাশাপাশি মাতৃস্বাস্থ্য, প্রসূতিদের জন্য ধাত্রী সেবা, খাদ্য নিরাপত্তা, অবকাঠামো, স্যানিটেশন, নাজুক পরিস্থিতির নারী ও শিশুদের জন্য ত্রাণের ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রেক্ষাপটে নারীদের ওপর প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকি হ্রাসমূলক কমপক্ষে ৫ বছর মেয়াদী কর্মূসচি গ্রহণের জন্য বিভিন্ন দাতাসংস্থার হস্তক্ষেপ চাওয়া হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কেএমকেএস’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। সংস্থার বিভিন্ন কার্যক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন কেএমকেএস’র মনীষা তালুকদার।



