প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সাড়ে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ

শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি তার বান্দরবানস্থ অফিস কক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন।

NewsDetails_03

এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি হ্লাথোয়াইহ্রী মারমা এর সভাপতিত্বে উজানী পাড়া মহা রাজগুরু বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মং থোয়াইসিং মারমা, লামা জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ: নন্দমালা থের সহ জেলা ও উপজেলা বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় বান্দরবানের বিভিন্ন উপজেলার ৬৯টি বৌদ্ধ বিহারে দায়িত্বপ্রাপ্ত বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির হাতে সর্বমোট ১৭ লক্ষ ৪৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন