প্রায় ৩ মাস পর চাল পেয়ে খুশি তারা

বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে প্রায় তিন মাস পর তাদের প্রাপ‌্য চাল পেয়ে খুশি হয়েছেন দুঃস্থ নারীরা। গত ৩০ জুনের মধ্যে ভিডব্লিউবি’র বিতরণের কথা থাকলে তা দেয়া হয়নি। আজ মঙ্গলবার দুপুরে অবিতরণকৃত চালগুলো পাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন দুঃস্থ নারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অবিতরণকৃত চালগুলো বিতরণের জন্য নির্দেশ দিলে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা চাল বিতরণ করেন।

সংশ্লিষ্টরা জানায়, বান্দরবানের রুমায় উপজেলা উন্নয়ন সমন্বয় সভা চলাকালে নাটকীয় এক ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা চলাকালে ভি.ডব্লিউ.বি (ভিজিডি) উপকারভোগী দু:স্থ নারী হঠাৎ সভাস্থলে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন।

NewsDetails_03

নারীদের হঠাৎ আগমনে সভায় উপস্থিত কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ হতবাক ও বিব্রত হয়ে পড়েন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা তাদের প্রাপ্য চাল পুরোপুরি দেননি।

এ সময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মাও সভায় উপস্থিত ছিলেন। অভিযোগ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন দুস্থ নারীদের প্রাপ্য চাল বিতরণ করার জন্য।

পরবর্তীতে বিকেলে রুমা বাজার থেকে স্থানীয় দোকান থেকে চাল কিনে ওই উপকারভোগী নারীদের মাঝে বিতরণ করতে বাধ্য হন ইউপি চেয়ারম্যান।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা বলেছেন, অভিযোগকারী দু:স্থ নারীরা দুর্গম এলাকায় বসবাস করায় চাল বিতরণের সময় অনুপস্থিত ছিলেন তারা। তাদের চাল গুদামে বরাদ্দ থাকায় দু:স্থ নারীরা আসার সাথে সাথে চালগুলো তাদের বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন