বরকলে বিএনপি’র প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

রাঙামাটির বরকল উপজেলার ১ নং সুভলং ও ২ নং বরকল ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় কুরকটি বাজার মাঠে সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, আমি নিজে এলাকা ঘুরে দেখেছি এবং আপনারা যে সমস্যাগুলো তুলে ধরেছেন, তা শুনেছি। নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবো। বন্য হাতির আক্রমণ একটি বড় সমস্যা, এ বিষয়ে ইতিমধ্যেই ডিএফও ও সিএফ-এর সঙ্গে আলোচনা করেছি। ক্ষতিগ্রস্ত হলে দ্রুত সরকারের সঙ্গে সমন্বয় করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব।

NewsDetails_03

তিনি আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল, যা সকল জাতি ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেছে। এই ঐক্য বজায় রেখে আমরা এলাকার উন্নয়ন নিশ্চিত করবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মণীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক মজিবুল হল, উপজাতি বিষয়ক সম্পাদক রনেল দেওয়ান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাবেক আহ্বায়ক আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় স্থানীয় নেতারা যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, মোবাইল নেটওয়ার্কের অভাব এবং স্বাস্থ্য-শিক্ষা খাতের অবহেলা নিয়ে আলোচনা করেন। ২ নং বরকল ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, এলাকার নৌ এ্যাম্বুলেন্স এবং নেটওয়ার্ক টাওয়ারের ব্যবস্থা আশা করছি।

আরও পড়ুন