

এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধক্ষ্য মো: মানিক মিয়াসহ মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্মান কাজের উদ্বোধন শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো: আবদুস ছত্তার উদ্বোধন শেষে মোনাজাত করেন।
প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে।


