
শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টায় ২১নং বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি স্কুল মাঠ থেকে বের হয়ে বাইশারী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহন করেন, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোছাইন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুন্নবী, সহকারী শিক্ষক ক্যাঅং চাক, হাবিবুর রহমান মানিক এবং রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ শত শত শিক্ষার্থী।


