বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি পৌর ৫ নং ওয়ার্ডের বেইলি ব্রিজ এলাকায় মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

উপজেলা কৃষকদলের আয়োজনে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা জানান, এর মাধ্যমে বিএনপি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চায়।

আরও পড়ুন