বান্দরবানের শিশু উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ
বান্দরবানের পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত ৫ বছরের কম বয়সী শিশুদের দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (০৭ নভেম্বর) সকালে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর বাস্তবায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় শিশু উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত ৫ বছরের কম বয়সী ১ শত ৩৯ জন শিশুকে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এসময় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন, বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তারেকুল ইসলাম, ডিজিও সহকারী সার্জন ডাঃ হ্লামেচিং মেকি মার্মা।
স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর সভাপতি পাকসিম বম, প্রকল্প ব্যবস্থাপক লালরিন বম, হিসাব রক্ষক রবার্ট থানলিয়ান বম, সমাজকর্মী লালদত সাং বম, আইরিস বম, বিনাসাতেক বম সহ বিভিন্ন সংবাদকর্মী, নিবন্ধিত শিশু ও অভিভাবকেরা।



