বান্দরবানের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলাউদ্দিন ইমামী কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ শনিবার (০১ নভেম্বর) সকালে বান্দরবানের জাফরান রেস্তোরায় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামীর পক্ষ থেকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার, মনিরুল ইসলাম মনু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমির হামজার একটি বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে তিনি সংবাদ বাহক উল্লেখ করতে গিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেছেন, তার কারনে আমাদের অনেক আলেম-ওলামাগণ আমির হামজা কে কাফের মুশরিক বলেন।
তিনি তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ধরনের উপমা বা ব্যাখ্যা দিতে হয়, তাতে একজন আলেম অন্য এক আলেম কে কাফের মুশরিক বলা যাবে না, এসময় তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশ রাজনৈতিক নেতাদের প্রতিটি অনুষ্ঠান প্রতিটি কর্মসূচি মিডিয়াতে প্রকাশ পায়, কিন্তু মুসলিম সমাজের নেতা হচ্ছে মসজিদের ইমামগণ, মসজিদের ইমামগণ প্রতি জুমাবারে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে সমস্ত ইসলামের গুণাবলী সমূহ আলোচনা করেন সেগুলো কোন মিডিয়াতে প্রকাশ পায় না, যদি আগামীতে ইমামগনের প্রতি জুম্মাবারের বক্তব্য আলোচনা মিডিয়াতে প্রকাশ পাই তাহলে ইসলাম প্রচার প্রসারে আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন।



