বান্দরবানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ২ মামলা : আসামী ২৭০

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যা শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষী পদ দাসসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জনকে আসামী করে ১টি নাশকতা মামলা এবং ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬ জনকে আসামী করে অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সুত্রে জানা যায়, বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থানে নৈরাজ্য, সরকারি-বেসরকারি সম্পদ ক্ষতিসাধন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অন্তর্ঘাতী কার্য সম্পাদন ও উক্ত কার্য-সম্পাদনের জন্য দাঙ্গার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় দলবদ্ধ হয়ে সাধারণ জনগনকে গুরুতর জখম, প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের মত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে পৌর এলাকার শেরেবাংলা নগরের ওয়াবদাব্রিজ এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন মামলা দায়ের করেন।

NewsDetails_03

অপরদিকে জেলা শহরের নিউগুলশান এলাকার শহীদুল ইসলাম গত ৫ আগষ্ট জেলা শহরের ছাত্র জনতার বিজয় মিছিলে হামলা, হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরনসহ বিভিন্ন অভিযোগে অপর আরেকটি মামলা দায়ের করে।

এদিকে এই মামলা দায়েরের আগেই গ্রেফতার আতংকে জেলা আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকে আত্মগোপনে চলে গেছে।

আরও পড়ুন