
পরে দিবসটি উপলক্ষ্যে অরুণ সারকি টাউন হলের মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক জলিমং মার্মা এর সভাপতিত্বে এ সময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অং থোয়াই চিং মার্মা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মার্মা, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য (রাজপুত্র) নু শৈ প্রু, পার্বত্য চট্টগ্রাম বন ও ভুমি অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জুয়াম লিয়ান আমলাই, সার্ক মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সভাপতি ডনাই প্রু নেলী, সহ-সভাপতি অং চ মং মার্মা, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি বান্দরবান জেলা সদস্য সচিব অং জাই চাকসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য আহবান জানান। এসময় বক্তারা শান্তি চুক্তির বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা এসময় দ্রুত আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষনার বাস্তবায়নের দাবি ও জানান।



