বান্দরবানে কম্বল বিতরণ করলো রেড ক্রিসেন্ট সোসাইটি
চলমান শীত মৌসুমে দুর্গতদের শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তারা উপস্থিত হয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তীব্র শীতে অসহায় সাধারণ জনগণ যেন কষ্ট না পায় সেজন্য রেড ক্রিসেন্ট সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও পার্বত্য এলাকায় মানবিক এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মোমেন চৌধুরী, সেক্রেটারি শহিদুর রহমান সোহেল, ইউনিট লেভেল অফিসার আসশাদুল হায়দার, কার্যনির্বাহী সদস্য মাধবী মারমা, আবুল বাশার নয়ন, এডভোকেট দেলোয়ার হোসেনসহ ইউনিটের বিভিন্ন স্বেচ্ছাসেবক ও স্থানীয় হতদরিদ্র ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আগত ৩শতাধিক হতদরিদ্র এর হাতে এই শীতবস্ত্র তুলে দেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।



