বান্দরবানে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ উদ্বোধন
বান্দরবানে উদ্বোধন হলো কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ। আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই কিউট ১ম বিভাগ পুুরুষ হ্যান্ডবল লিগ এর উদ্বোধন হয়।
উদ্বোধনী দিনে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার আনুষ্টানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী মো.মুজিবুর রশীদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
হ্যান্ডবল লিগ এর আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসার মো:রেজাউল করিম, সদস্য সচিব থুইসিং প্রু লুবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিপ্লব রায়,সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ সভাপতি মো.রফিকুল আলম মামুনসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে মুখোমুখি হয় লিটল স্টার ক্লাব ও টিম ওয়ান। খেলায় টিম ওয়ান ১৬গোল করে আর অন্যদিকে লিটল স্টার ক্লাব ৩৭গোল করে উদ্ধোধনী খেলায় জয়াভ করে।
আয়োজকেরা জানান, এবারের ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ এ ২টি গ্রুপে মোট ১৮টি দল অংশগ্রহণ করেছে, আর ক গ্রুপে অংশ নিয়েছে লিটল স্টার ক্লাব, টিম ওয়ান, ইয়াং স্টার যুব সংঘ এবং কালঘাটা জিটিএল স্পোর্টিং ক্লাব। অন্যদিকে খ গ্রুপে অংশ নিচ্ছে জাদিতং যুব সংঘ, বান্দরবান সকার স্পোর্টিং ক্লাব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এব উনানীপাড়া বয়েজ ক্লাব।
দীর্ঘদিন পরে আয়োজিত জমকালো এই হ্যান্ডবল প্রতিযোগীতা দেখতে বান্দরবান স্টেডিয়ামে জড়ো হয় হাজারোও দর্শক। টান টান উত্তোজনপূর্ণ খোলোয়াড়দের ক্রীড়া নৈপুন্য আর অসাধারণ গোল করার দক্ষতা দেখে মুগ্ধ দর্শক ও ক্রীড়াপ্রেমীরা।
এদিকে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ উপলক্ষ্যে এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সমবেত হয়। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসানসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা।



