বান্দরবানে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের সমাপনী ও পুরস্কার বিতরণ
বান্দরবানে সমাপ্তি হলো কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ। আজ সোমবার (১০ নভেম্বর) বিকালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক এর সভাপতিত্বে সমাপনী খেলায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হ্যান্ডবল লিগ এর আয়োজক কমিটির সদস্য সচিব থুইসিং প্রু লুবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিপ্লব রায়, তপন ত্রিপুরা, সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, ক্রীড়াবিদ মাহাফুজুর রশীদ বাচ্চুসহ ক্রীড়াপ্রেমীরা।
সমাপনী খেলায় মুখোমুখি হয় জাদিতং যুব সংঘ ও লিটল স্টার ক্লাব। খেলায় জাদিতং যুব সংঘ ২৫ গোল করে আর অন্যদিকে লিটল স্টার ক্লাব ৩৪ গোল করে লিগ এর চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের ধেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার প্রদান করেন।



