বান্দরবানের তালুকদার পাড়ার ঝিরি থেকে ইন্দ্রলাল চাকমা (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।
আজ মঙ্গলবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান সদর ইউপির তালুকদার পাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইন্দ্রলাল চাকমা বান্দরবান সদর ইউনিয়নের পর্যটন এলাকা চাকমা পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত গতকাল সোমবার সকালে ইন্দ্রলাল চাকমা জুমে কাজ করতে যায়। পরে কাজ শেষে বিকালে বাড়ি ফেরার পথে পা পিছলে ঝিড়িতে পড়ে গিয়ে পানির স্রোতে তলিয়ে যান। পরে পরিবার ও স্বজনরা তাকে খোঁজতে গিয়ে ঝিড়িতে তার মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, এলাকাবাসীর দেখানো ঝিড়ি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



