বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮ তম বর্ষপূর্তী উদযাপন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির ২৮ তম বর্ষপূর্তী। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাঙ্গনে বেলুন ও শান্তি পায়রা উড়ানো হয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবান সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে পার্বত্য জেলা পরিষদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এদিকে সকাল ১০ টায় “জুম্মস্বার্থ পরিপন্থী ও পার্বত্য চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন ” এই শ্লোগানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে রাজার মাঠ থেকে দিবসকে কেন্দ্র করে বের করা হয় র‌্যালি। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রাজার মাঠে এসে শেষ হয়।

এসময় বক্তারা দ্রুত সময়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সব ধারা বাস্তবায়নের দাবি জানান। চুক্তির সব ধারা বাস্তবায়ন না হলে, পাহাড়ে অশান্তি দিন দিন বৃদ্ধি পাবে।

এসময় বান্দরবানের বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে শত শত আদিবাসী জম্ম জনতার জনগণ উপস্থিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি। সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সভাপতি মেঞোচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সদস্য থুইমং প্রু মারমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর আইন বিষয়ক সম্পাদক মংনু মারমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী উলিসিং মারমাসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন