
এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দেশের মানুষ আজ শান্তিতে আছে। পাহাড়ের মানুষ আজ প্রতিটি পাড়াঁয় পাড়াঁয় মসজিদ, মন্দির ,বৌদ্ধ বিহার পাচ্ছে। ঘরের কাছেই আজ সকলে নিজ নিজ ধর্ম পালন করতে পাচ্ছে। বর্তমান সরকারের আমলেই পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। এসময় তিনি আরে বলেন, আগামীতে ও পার্বত্য এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহন করা হবে এবং তা বাস্তবায়ন করা হয় ।
এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন,পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, সদস্য লক্ষীপদ দাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রুসহ সংবাদকর্মী ও সরকারী বেসরকারী কর্মকর্তারা।



