
এসময় ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের নীল ও লাল রঙ্গের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো:আবুল কালাম,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,সিভিল সার্জন ডা:অংসুই প্রু মারমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা:অংচালু মার্মা, ডেপুটি সিভিল সার্জন ডা:তাহমিনা শবনম সোবহান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাইসুচিং মার্মাসহ বিভিন্ন বয়সী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,বর্তমান সরকার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। শিশুদের ভিটামিনসহ বিভিন্ন বয়সের টিকা বিনামুল্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রদান করছে, আর জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সেবা প্রদান করছে সরকার।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, এবারে বান্দরবানে ৬২ হাজার ৫শত ৮১ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে,আর ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৩শত ১১জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২শত ৭০জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।



