বান্দরবানে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র প্রার্থী সাচিং প্রু জেরী

দেশের সর্বশেষ বান্দরবান ৩০০ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মনোনয়নপত্র দাখিল করেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর, স্থানীয় সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, নির্বাচিত হলে সবাইকে নিয়ে বান্দরবানের উন্নয়নে কাজ করার চেষ্টা করব।

NewsDetails_03

এসময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সব প্রার্থীকে নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ও সব প্রার্থীর সহযোগীতা আশা করেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, বান্দরবানে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি থেকে সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (কাদের) আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ ও এনসিপি থেকে আবু সাঈদ শাহ সুজাউদ্দিন।

প্রসঙ্গত, জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০নং আসনে বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৬টি।

আরও পড়ুন