বান্দরবানে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
বান্দরবানে লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত হারুন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী গ্রামে মৃত রতন খানের ছেলে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) নারী ও শিশু ট্রাইবুনাল আদালতে বিচারক জেবুন্নাহার আয়েশা এই রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালের পহেলা এপ্রিল দুপুরের দিকে শিশুটি গ্রামের এক মুদি দোকানে শ্যাম্পু কিনতে পাঠান তার নানি। সে শ্যাম্পু নিয়ে বাড়িতে ফিরে আসে, এসময় শিশুটি গোসল করার জন্য বায়না ধরে। নানী গোসলের কারণ জানতে চাইলে মো: হারুন শিশুটিকে ধর্ষন করে বলে জানায়। ঘটনাটি পর শিশুটির নানি দোকানে গিয়ে এই বিষয়ে জিজ্ঞেস করলে হারুন পালিয়ে যায়। এবিষয়ে এলাকার জনপ্রতিনিধিদের জানানো হলে থানায় মামলা করার পরামর্শ দেন। ঘটনাটি তদন্ত করে সত্য প্রমাণিত হওয়াই শিশুকে ধর্ষনের দায়ে হারুন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত।
এবিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট বাসিংথুয়াই মারমা জানান, ঘটনাটির সত্যতা প্রমানিত হওয়ায় নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৯ (১) ধারার বিধানমতে আসামীকে এক লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।



