বান্দরবানে শুরু হলো পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

বর্নাঢ্য আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হলো পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

আজ ১১ এপ্রিল (শনিবার) দুপুরে বান্দরবান জলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের আয়োজনে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

NewsDetails_03

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক উবাথোয়াই মার্মা এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সদস্য সচিব মো.মুজিবুর রহমান। এসময় সরকারী বিভিন্ন উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি,খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় টিম ওয়ান ও সাইনার স্পোটিং ক্লাব। খেলায় প্রথমে ব্যাট করে সাইনার স্পোটিং ক্লাব। এবারের পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৯টি ক্রিকেট দল অংশ নিচ্ছে আর আগামী ১৮ এপিল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুন