বান্দরবানে শুরু হলো প্রার্থীদের প্রচার-প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে প্রচার প্রচারণা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকেই বান্দরবান ৩০০আসনের বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী থানচি উপজেলায় আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন।

প্রচারণার প্রথম দিনেই তিনি পৌঁছে যান পাহাড়ি গ্রামগুলোতে। এসময় তিনি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে জয়ী হলে বিভিন্ন উন্নয়ন কাজ তরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বান্দরবান ৩০০ আসনের বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী দীর্ঘদিনের বঞ্চনা দূর করে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়নে কাজ করে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন এবং সকল সম্প্রদায়ের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও তা সুন্দরভাবে বাস্তবায়ন করবেন বলে ভোটারদের কাছে অভিব্যক্তি প্রকাশ করেন।

NewsDetails_03

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মো.সুজাউদ্দীন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ প্রচারণা শুরু করবেন ।

প্রসঙ্গত : বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। চার দলের চার প্রার্থীর অংশগ্রহণে ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নামায় নির্বাচনী আমেজ ধীরে ধীরে জমে উঠছে বান্দরবানে।

আরও পড়ুন