বান্দরবানে শেষ হলো প্রবারণা পূর্ণিমার আয়োজন

বর্ণাঢ্য আয়োাজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্নিমা উদযাপন।

তিন দিনব্যাপী বিহারে বিহারে প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জলন,ফানুস উড়ানে, মহারথ টানা, পিঠা তৈরিসহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্টানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চলে এই প্রবারণা পূর্ণিমা উৎসবের। এই প্রবারণাকে পার্বত্য জেলা বান্দরবানের মারমা সম্প্রদায় ওয়াগ্যোয়াই পোয়ে নামে উদযাপন করে আসছে।

NewsDetails_03

এদিকে অনুষ্ঠানের শেষ দিনে গত শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বান্দরবান সদরের পুুরাতন রাজবাড়ীর মাঠ থেকে রথ টেনে বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যরাতে উজানীপাড়া সাংগু নদীর ঘাটে নেয়া হয়।

এসময় বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা বিভিন্ন প্রকার মোমবাতি-আগরবাতি প্রজ্জলনের পাশাপাশি রথে প্রণাম নিবেদন করেন এবং জগতের সুখ শান্তি প্রত্যাশা করে নানা রকমের দান করেন।

সকল আনুষ্টানিকতা শেষে মধ্যরাতে বান্দরবানের সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের তিনদিন ব্যাপী বর্ণাঢ্য এই প্রবারণা পূর্ণিমা উৎসবের সমাপ্তি হয়।

আরও পড়ুন