বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে মিনি ক্রিকেট টুর্ণামেন্ট

বান্দরবানে বর্ষ বিদায় আর বর্ষ বরণের উৎসবকে ঘিরে সাংগ্রাই উদযাপন উপলক্ষ্যে ক্ষুদে শিশু ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো লিটল স্টার মিনি ক্রিকেট টুর্ণামেন্ট।

আজ ১১এপ্রিল (শুক্রবার) বিকেলে বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠে বান্দরবান লিটল স্টার ক্লাবের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় এই মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বান্দরবান টাইগার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ক্রিকেট দল। টান টান উত্তোজনপূর্ণ আরো মনোমুগ্ধকর এই খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বান্দরবান টাইগার্স দল, এসময় ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৮রান করে।

NewsDetails_03

পরে জবাবে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ক্রিকেট দল ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৯রান করে ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো। এসময় উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনি প্রু মারমা, বর্ডার গার্ড বাংলাদেশ এর অনারারী উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) ও ক্রীড়াবিদ মংসাপ্রু , উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন