বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ

“শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাইং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (০২ এপ্রিল) বিকালে বান্দরবান রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা এর সভাপতিত্বে এসময় চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।

NewsDetails_03

এসময় বান্দরবান সেনা জোনের জেডএসও লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা, বান্দরবান সদর থানার ওসি তদন্ত মোঃ আবুল হাসেম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, সাধারণ সম্পাদক উক্যসিং (উহ্লামং), টুর্ণামেন্ট আহবায়ক মং মং সিং সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, ক্রীড়ার মাধ্যমে বান্দরবানের যুব সমাজকে এগিয়ে যেতে হবে, ক্রীড়ার কোন বিকল্প নেই। এসময় তিনি সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুবকদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য এই ধরণের আয়োজন নিয়মিত পরিচালনা করার জন্য আহবান জানান।

এবারের টুর্ণামেন্টে জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে আর চূড়ান্ত খেলায় রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল বনাম প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল ক্লাবের মধ্যে প্রতিদ্ধন্ধীতা ম্যাচ হয়। টান টান উত্তেজনা আর জমজমাট এই আয়োজনে রাজার মাঠ জুড়ে দর্শকরা ছিল উচ্ছাসিত। খেলায় প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল ক্লাবের ৫ উইকেট এ ৯৬ রান করে ও রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল ৫ উইকেট এ ১২৫ রান করে বিজয়ী হয়।

আরও পড়ুন