বান্দরবানে সেবাইতদের ৯ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়িত “ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (২য় পর্যায়)” এর আওতায় বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ।

আজ রবিবার (৮ মার্চ) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বান্দরবানের সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক।

NewsDetails_03

এসময় বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব আনন্দ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল,জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদারসহ বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫জন সেবাইত উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক বলেন, আমাদের সকলকে নিজ নিজ ধর্ম সর্ম্পকে বিশদভাবে জানতে হবে। কোন ধর্মই কাউকে আঘাত বা হিংসার শিক্ষা দেয় না, প্রত্যেক ধর্মই শান্তি আর সম্প্রীতিতে বিশ্বাসী। এসময় তিনি আরো বলেন, আমাদের সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে আর ধর্মীয় সকল রীতিনীতি মেনে ধর্মীয় পূজা অর্চনা সম্পন্ন করতে হবে।

আয়োজকেরা জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ৯দিন ব্যাপী বান্দরবানে ২৫জন সেবাইতকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে, আর প্রশিক্ষণে ধর্মীয় রীতিনীতি,সামাজিক মূল্যবোধ,গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন নিয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করবে প্রশিক্ষকরা।

আরও পড়ুন