বান্দরবানে হোটেল থেকে পর্যটক দম্পতির ৪ লাখ টাকার মালামাল চুরি

বান্দরবানে ভ্রমণে এসে হোটেল থেকে পর্যটক দম্পতির ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পর্যটক মো. শাহাদাত ভুইয়া বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বিষয়টি জানাজানি হয়।

ক্ষতিগ্রস্থ পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া (২৭) কুমিল্লা জেলার চাদিনা মহারং এলাকার মো. শাহাজান ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বিকালে বান্দরবান পৌরসভার কানাপড়া হোটেল ক্লাউডিতে রুম নেয় পর্যটক মো. শাহাদাত ভুইয়া ও তার স্ত্রী। পরদিন ১৫ জানুয়ারি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে হোটেলে ফেরত আসেন তারা। সেখানে তার স্থানীয় দুই জন বন্ধু সাক্ষাৎ করতে আসেন।বন্ধুরা চলে গেলে ঘুমিয়ে যান তারা। পরে রাত তিনটার দিকে হঠাৎ মশার উপদ্রবে ঘুম ভেঙ্গে গেলে বুঝতে পারেন তাদের একটি আইফোন সিক্সটিন প্রো মেক্স, একটি রেডমি ৯ প্রো,একটি আইটেল এস টুয়ান্টি প্লাস, একটি লেনোভো এল১৪ ল্যাপটপ ও একটি ডাইমন্টের এনগেইজমেন্ট রিং চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

NewsDetails_03

মো. শাহাদাত ভুইয়া বলেন, হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করা ও এনিয়ে হোটেল কর্তৃপক্ষ দায় ভার না নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছি।

হোটেল ক্লাউডির অংশিদার মাহাবুল আলম মাহি বলেন, চুরির ঘটনা ম্যানেজারের তাকে জানালে তিনি আইনি পদক্ষেপ গ্রহন করতে সহায়তা করা করেছেন।

এবিষয়ে বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ওবাইদুল আলম রেশাদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন