বান্দরবানে ১১টি ভোট কেন্দ্রে ব্যাবহার হবে হেলিকপ্টার

বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি দুর্গম এলাকার ভোট কেন্দ্রকে হেলিসটি ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম আনা নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর এর রনিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিংলক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই উপজেলার তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

NewsDetails_03

আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হেলিসটি ভোট কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, জেলার দুর্গম এলাকার ১১ টি ভোটকেন্দ্র কে হেলিসটি ভোট কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে, এগুলোতে ভোটের সরঞ্জাম হেলিকপ্টার যোগে আনা নেওয়া হবে।

প্রসঙ্গত, জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০নং আসনে বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৬টি।

আরও পড়ুন