বান্দরবানে ১ হাজার শিক্ষার্থীকে ছাতা বিতরণ
পৌরসভা গ্রামীন অবকাঠামো ও রক্ষাবেক্ষণ কর্মসুচীর আওতায় বান্দরবান পৌর এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার প্রশাসক এস,এম, মনজুরুল হক শিক্ষা সামগ্রী হিসেবে শিক্ষার্থীদের মাঝে এই ছাতা বিতরণ করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ালেখা করার পাশাপাশি মানসম্মত শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষার মাধ্যমে এগিয়ে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আহবান জানান। পৌরসভা পক্ষ থেকে আগামীতে বিভিন্ন সহায়তা করার আশ্বাস প্রদান করার পাশাপাশি এসময় প্রশাসক এস, এম, মনজুরুল হক শিক্ষার্থীদের কল্যাণে মেধাবৃত্তি চালু করার আশাবাদও ব্যক্ত করেন।
এসময় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো নুরুল আমিন চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পৌরসভা গ্রামীন অবকাঠামো ও রক্ষাবেক্ষণ কর্মসুচীর আওতায় বান্দরবান পৌর এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১হাজার ছাতা বিতরণ করা হবে, আর এর আগে পৌর এলাকার ১০টি বিদ্যালয়ে সুপেয় পানির জন্য বিদ্যালয় প্রাঙ্গনে ১০টি পানির ফিল্টার স্থাপন করেছে বান্দরবান পৌরসভা।



