আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে বান্দরবানে ৩০০ নং আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসাবে প্রভাষক রিপন চক্রবর্তী’র নাম ঘোষণা করা হয়েছে।

গত বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৯৪ আসনে সম্ভব্য গণসংহতি আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এসময় প্রার্থী হিসেবে বান্দরবান ৩০০নং আসনে প্রভাষক রিপন চক্রবর্তী’র নাম ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।



