বান্দরবান পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বান্দরবান পৌরসভায় বসবাসরত গরীব ও অসহায়দের রোগীদের বিনামুল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এসময় গরীব রোগীদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি চোখের ছানিসহ বিভিন্ন জটিল রোগীদের বান্দরবান পৌরসভার অর্থায়নে ও সার্বিক সহযোগীতায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক উপস্থিত রোগীদের এই সেবা গ্রহণ করার অনুরোধ করেন এবং সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।

NewsDetails_03

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা: নুরুল ইসলাম ফাহিম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়–য়াসহ বান্দরবান পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং ৯টি ওয়ার্ডের বিভিন্ন রোগী এবং পৌরবাসীরা উপস্থিত ছিলেন।

এসময় পৌরসভা প্রাঙ্গনে বিভিন্ন রোগীদের চক্ষু পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদানের পাশাপাশি বিনামুল্যে বিভিন্ন ওষুধ প্রদান করেন।
বান্দরবান পৌরসভার পক্ষ থকে এই ধরণের মানবিক কর্মকান্ডে খুশি স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন