বান্দরবানের জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি। আজ বুধবার (৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, বিএনপির সাবেক সদস্য মোঃ রাসেল সিকদার,
বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, বান্দরবান মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বান্দরবানের এই নেতাসহ বিভিন্ন জেলার আরও কয়েক জন নেতা-কর্মীদের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার হতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।



