বান্দরবান রিজিয়ন কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান

প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র এবং বিভিন্ন সাংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের বন্ধনের জেলা বান্দরবান। বান্দরবান জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

NewsDetails_03

আগামী ২৮ সেপ্টেম্বর হতে ২ অক্টোবর পর্যন্ত বান্দরবান জেলায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সর্বজনীন শারদীয় দূর্গাপূজা-২০২৫ পালিত হবে। উক্ত দূর্গাপূজা উৎসব সুন্দরভাবে পালনের জন্য পূর্জা মন্ডপ কমিটিগণের উপস্থিতিতে সদর দপ্তর বান্দরবান রিজিয়ন এর কফারেন্স রুমে একটি মত বিনিময় সভার অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ক কর্তৃক পূর্জা উদযাপন কমিটিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানসহ ১১ টি পূর্জা মন্ডপে নগদ ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় বান্দরবান রিজিয়নের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, উক্ত পূজা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে বান্দরবান রিজিয়ন কর্তৃক সর্বাত্বক সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার। পাহাড়ের শান্তি ও শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর”। রিজিয়নের দায়িত্বপূর্ন এলাকায় সকল হিন্দু ধর্মবলম্বী মানুষ যাতে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন করতে পারে এ লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।

আরও পড়ুন