বান্দরবান শহরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশান এর মালিক নিখিল কান্তি দাশ এর কাছ থেকে নগদ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে।

সুত্রে জানা যায়, ১৩ আগষ্ট (বুধবার) রাত ১১ টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশান এর ব্যবসায়িক কর্মকান্ড শেষে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে বাসষ্টেশন থেকে পায়ে হেটে নিজ বাসার উদ্যোশে রওনা দেয়। এসময় তিনি সদর উপজেলা পরিষদের সামনের প্রধান গেইটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করে এবং দ্রুত বাউন্ডারী দেয়াল টপকে পালিয়ে যায়।

NewsDetails_03

এদিকে হঠাৎ ছিনতাই এর কবলে পড়ে হতভঙ্গ হয়ে পড়ে ব্যবসায়ী নিখিল কান্তি দাশ, তিনি ছিনতাইকারী পিঁছনে ধাওয়া করলেও রাতের আধারে সে পালিয়ে যায়, বিগত ২৫বছর যাবৎ আমি বান্দরবানে ব্যবসা করছি কোনদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি।

তিনি আরো বলেন, এই ঘটনার সুষ্ট তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়।

এই বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে, দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন