বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ক্রীড়া উৎসব শুরু
বান্দরবানের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের ৫০বছর পূর্তিতে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে নবীন ও প্রবীণ খোলেয়াড়দের অংশগ্রহণে শুরু হয়েছে ক্রীড়া উৎসব। শিক্ষাঙ্গনে শিক্ষার পাশাপাশি সুবর্ণ জয়ন্তীয় এই আয়োজনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। অন্যদিকে এমন আয়োজন স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগের কথা জানায় আয়োজকেরা।
আজ শুক্রবার (৫ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে ক্রীড়া উপ-কমিটির আয়োজনে শুরু হয় ক্রীড়া উৎসবের। এসময় কলেজের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া উৎসবের শুভ সুচনা করা হয়।
এসময় কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক নীলগীরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসীম উদ্দিন তুষার, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২৫এর ক্রীড়া উপ-কমিটির আহবায়ক আজহারুল ইসলাম বাবুল, ক্রীড়াবিদ রফিকুল আলম মামুন, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২৫ এর আহবায়ক মো.আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদসহ বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগীতার। জমকালো এই আয়োজনে নবীন ও প্রবীণ খোলেয়াড়দের জন্য রয়েছে ক্রিকেট, ফুটবল, মিউজিক্যাল চেয়ার, ব্যাডমিন্টন, লুডু, রশি টানাটানিসহ নানাধরণের ইভেন্টে।
এদিকে দীর্ঘ ৫০বছর পর প্রথমবারেরমত কলেজ প্রাঙ্গনে সুর্বণ জয়ন্তীকে উপলক্ষ্য করে এমন আয়োজনে খুশি ক্রীড়াবিদ ও আয়োজকেরা।
সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫ এর সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ জানান, মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষ করে আগামী ২৬ ডিসেম্বর কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তীর দিনব্যাপী আয়োজন। আর সেদিন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন সম্মাননা প্রদানের পাশাপাশি ক্রীড়ার ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। কলেজে অধ্যায়ণরত শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের সমন্ধয়ে এই আয়োজন ক্রীড়াক্ষেত্রে আরো গতিশীলতা বৃদ্ধি করবে এমনটা প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



