বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে বিএনপির র‌্যালী ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও র‌্যালীত্তোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

NewsDetails_03

সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই জনগণ ও সৈনিকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হয়েছিল। এসময় বক্তারা আরো বলেন,৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন