বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর উদ্যোগে ৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ব্লাইন্ড স্টিক এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার এবং উপকরণ তুলে দেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।
হিল ফ্লাওয়ার এর কাপ্তাইয়ের প্রকল্পের সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে এসময় স্থানীয় কারবারি, জনপ্রতিনিধি এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন। সভা শেষে হিল ফ্লাওয়ার পক্ষ হতে প্রধান অতিথি ওয়াগ্গা প্রতিবন্ধী কল্যান সমিতিকে নগদ ১ লাখ টাকার চেক বিতরণ করেন।



