খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুলতানা আক্তার (২০) আহত হয়। আজ বুধবার (১৭ জুলাই) বিকালের দিকে শান্তিপুরের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মরিয়ম আক্তার পানছড়ি এলাকার হাসান মিয়ার মেয়ে। তার মা(সুলতানা) দিঘীনালার মান্নানের মেয়ে।
জানা গেছে, পানছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে একটি সিএনজি রাস্তার মোড়ে মাহিন্দ্র গাড়ীকে দেখে সিএনজি গাড়িটি হঠাৎ ব্রেক করলে সিএনজিতে থাকা একটি শিশু টি চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা সুলতানা আক্তার গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার সাথে জড়িত সিএনজি এবং মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।



