মাটিরাঙ্গায় সাংগ্রাই র‌্যালি : ঐতিহ্য, আনন্দ আর সম্প্রীতির মিলনমেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘সাংগ্রাই’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১এপ্রিল) সকাল ১০টা মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী শুরু হয়ে একই স্থানে এসে সং‌ক্ষিপ্ত আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।

মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা র‌্যালীতে অংশগ্রহণ করেন। তাদের পরনে ছিল রঙিন ঐতিহ্যবাহী পোশাক, আর হাতে ছিল সাংগ্রাই উৎসবের নানা প্রতীক। র‌্যালীর মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে, মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ‌জিয়ারউর রহমান (জিয়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ মারমা ঐক‌্য পরিষদ মা‌টিরাঙ্গা উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত অনুষ্ঠা‌নে সাংগ্রাই উদযাপন ক‌মি‌টির আহ্বায়ক মংসাইপ্রু মারমা সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ মারমা ঐক‌্য পরিষদ মা‌টিরাঙ্গা উপ‌জেলা শাখার সভাপ‌তি‌ থৈইঅংগ‌্য মারমা, সাধারণ সম্পাদক মনু মারমা, সাংগঠ‌নিক সম্পাদক সাই‌থোয়াই মারমা ও ম‌হিলা ঐক‌্য প‌রিষদ সভাপ‌তি আক্র মারমা।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ‌জিয়ারউর রহমান জিয়া বলেন, সাংগ্রাই উৎসব উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে আনন্দ-উৎসব, সামাজিক মিলনমেলা এবং ধর্মীয় আচার পালন। মারমা জনগোষ্ঠীর নববর্ষ উদযাপন শুধু তাদের সংস্কৃতি নয়, এটি পাহাড়ি এলাকার সম্প্রীতির প্রতীক হিসেবেও বিবেচিত।

আরও পড়ুন